পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের প্রতিকৃতি
৫ তলা ভবনের সমান হবে
মহাতীর্থ শ্রীধাম ওড়াকান্দিতে পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৭ তম আবির্ভাব উৎসবের পরপরই হতে যাচ্ছে নান্দনিক ডিজাইনে "পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের প্রতিকৃতি" যার উচ্চতা হবে ৫০ ফুট যা একটি ৫ তলা ভবনের সমান হবে।
বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি "শ্রী হিমাংশুপতি ঠাকুর" এই প্রস্তাব অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেছেন। এই মহৎ কাজের জন্য নিজেকে উৎসর্গ করেছেন অস্ট্রেলিয়া বাসি "শ্রী অরবিন্দ বিশ্বাস" যিনি ইতিমধ্যে শ্রীধামের অন্যতম প্রাণপুরুষ,লক্ষ লক্ষ মতুয়াদের প্রাণের হৃদস্পন্দন "মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুরে"র সাথে দীর্ঘসময় ফোনে কথা বলে এই সিদ্ধান্ত নিশ্চিত করেন।যদিও অরবিন্দ বিশ্বাস মহাশয় পূর্বেই শ্রীধামে এসে এ সিদ্ধান্ত নিয়েছিলেন।
যে শিল্পী ঠাকুরের এই প্রতিকৃতি তৈরি করবেন তিনি হচ্ছেন "সুকুমার বাগচি" যিনি ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ হতে ১ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন।বর্তমানে তিনি ভারতের গুজরাটে "M.S.University" তে কাজ করছেন।তিনি গতকাল তার দলবলসমেত "শ্রী সুব্রত ঠাকুরে"র আমন্ত্রণে শ্রীধামে এসেছিলেন এবং দীর্ঘসময় তিনি এ ব্যাপারে মান্যবর "শ্রী সুব্রত ঠাকুরে"র সাথে কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে তার মধ্যে -জায়গা নির্বাচন (Place Selection),ঠাকুরের প্রতিকৃতির ডিজাইন (Statue of Sree Sree Horichand Thakur),স্কেচ (Sketch), শ্রমিক (Labour), ভিত্তি (Foundation),এলগরিদম (Algorithm),ফ্লোচার্ট (Flowchart), ইনফরমেশন আর্কিটেকচার (Information Architecture),
গণ যোগাযোগ (Public Relation), সফলতা নিয়ন্ত্রণ (Success Control) ইত্যাদি।
সবশেষে মান্যবরেষু শ্রী সুব্রত ঠাকুর তাদের বললেন, "আপনারা মনে মনে যা ইচ্ছা পোষণ করেছেন ঠাকুরের কৃপায় তা সত্য হবে। আপনারা ঠাকুরের উপর ভক্তি রাখুন"।
পরবর্তী তথ্য পেতে সবসময় সাথেই থাকুন।
জয় হরিচাঁদ||
জয় হরিচাঁদ||


No comments