Header Ads

Header ADS

শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর মন্দির উদ্বোধন অনুষ্ঠানমালা



সুধী মতুয়া ভক্তবৃন্দ,
আসছে আগামী ১৯শে সেপ্টেম্বর ২০১৮ ইং (২রা আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ) রোজ বুধবার শ্রীধাম ওড়াকান্দিতে শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর ও দেবী সত্যভামা মন্দির পুনঃনির্মানে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত থাকবেন দুই বাংলার কিংবদন্তী শিল্পী, মান্যবরেষু লোকোকবি অসীম সরকার এবং নকুল কুমার বিশ্বাস। এছাড়াও থাকবেন বাংলাদেশ,ভারত,আমেরিকা সহ বিশ্বের অনেক দেশের গুরু,গোসাই,পাগল,ক্ষ্যাপা,মতুয়া নেতৃবৃন্দ,ভক্তবৃন্দ,প্রখ্যাত কবি,সাহিত্যিক,ডাক্তার,উকিল,প্রসাশনিক কর্মকতা সহ বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।
ঠাকুরের সকল ভক্তদেরকে উক্ত দিনে এমন মিলন মেলায় অংশ গ্রহন করার জন্য বিনীত আহব্বান করছি।


শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর মন্দির
শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর মন্দির

আহব্বানে-
শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর ও দেবী সত্যভামা মন্দির পুনঃনির্মান কেন্দ্রীয় কমিটি, শ্রীধাম ওড়াকান্দি,গোপালগঞ্জ,বাংলাদেশ।

অনুষ্ঠানমালাঃ
* সকাল ১১:০০ ঘটিকায় মন্দিরের পুনঃনির্মান কাজের শুভ উদ্বোধন
* দুপুর ১২ ঘটিকা হতে ৪ ঘটিকা পর্যন্ত মতুয়া দিকপালগনের আলোচনা সভা
* বিকাল ৪ ঘটিকা হতে রাত ৮ ঘটিকা পর্যন্ত গান পরিবেশন

উল্লেখ্য যে, ১৮ এবং ১৯ সেপ্টেম্বর সকাল হতে রাত পর্যন্ত সকলের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে।

No comments

Powered by Blogger.