Header Ads

Header ADS

চৌদ্দ বছর যাবত বাকরুদ্ধ অবস্থায় মৌনব্রতে আছেন মতুয়া মহাসাধক বিষ্ণু পাগল

বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় বাসুদেব গ্রামে বসবাস করেন মতুয়া মহাসাধক বিষ্ণুপাগোল। যিনি চৌদ্দ বছর যাবত বাকরুদ্ধ অবস্থায় মৌনব্রত পালন করে চলেছেন। কারো সংগে কথা বলার প্রয়োজন হলে কাগজে লিখে তা প্রকাশ করছেন।

মতুয়া মহাসাধক বিষ্ণু পাগল
মতুয়া মহাসাধক বিষ্ণু পাগল

উল্লেখ্য যে, তিনি মুখের বাক্য বন্ধ করলেও , হাতের কর্ম বন্ধ করেননি। যেখানেই যান, কর্ম ছাড়া তিনি অন্ন গ্রহণ করেন না। শ্রীধাম ওড়াকান্দির হেন কাজ নাই, যে তিনি করেননি। সেখানকার আগান-বাগান, মলমূত্র পরিস্কার করে লাভ করেন বিমল আনন্দ।
শ্রীধাম ওড়াকান্দিতে আগত ভক্তবৃন্দের সুবিধার জন্য " দুধ সাগর " এর কূলে প্রতিষ্ঠা করেছেন সুবিশাল পাঁকা ঘাট। এই ঘাটলা নির্মাণ করতে বিক্রি করেছেন নিজের দেড় বিঘা জমি। এই কাজে খরচ হয়েছে সর্বমোট ১৮ লক্ষ টাকা। এছাড়া তাঁর ধরা (গুরুদেব) এর স্মৃতিকে ধরে রাখার জন্য ১০ লক্ষ টাকা ব্যয়ে ভারত বর্ষে নির্মাণ করেছেন মন্দির। আর বাংলাদেশে গুরুদেবের জন্মভিটায় দেড় লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেছেন আরেকটি মন্দির। সম্প্রতি ওড়াকান্দিতে ভক্তদের থাকার সুবিধার কথা বিবেচনা করে নির্মাণ করতে চলেছেন ভক্ত নিবাস। এলক্ষে প্রায় ৪ লক্ষ টাকার কাঠ ও কিনেছেন তিনি। আর বাদবাকি টাকা সংগ্রহের জন্য ভক্তদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।

জাগরণ পত্রিকার সম্পাদকের সাথে বিষ্ণু পাগল

তিনি একজন মতুয়া লেখক ও গীতিকারও বটে। এ পর্যন্ত ১৭০টির উপরে কাহিনী কাব্যরূপ প্রদান করেছেন।

No comments

Powered by Blogger.