হরি গুণ ঘুনে দেহ জ্বারে নিল, আমি না জানি মোর গুণমণি’রে | শ্রীশ্রী হরিসংগীত
রচনাঃপ্রেমিক রত্ন অশ্বিনী গোঁসাই
হরি গুণ ঘুনে
দেহ জ্বারে নিল।
আমি না জানি
মর গুণমণি’রে
কোন গুনে তনু
জারিল আমার মন মজাল।।
গুণাতীত
গুনের সীমা নাই, তারে
কোন গুনেতে পাই,
সত্ত্ব, রজ তম ত্রিগুণ, ও যার
গুনে পায় না ঠাঁই।
যেন কি গুণ
দিয়ে জারল হিয়ে,যেমন
কাঁচা বাঁশে ঘুন লাগাল।।
(হারে
এই করিল)
হরি গুণ
বৈশ্যস্মপায়ন জ্বর, ও
যার নাহি অবসর,
ধিক ধিক করে
জীবন জ্বলে, হারে প্রাণ বাঁচা ভার।
ও তার
প্রেমানলে, মলেম জ্বলে রে অবশেষে এই
করিল।।
(হারে
কোথায় গেল)
ফনীর বিষ
কিসেতে গনি, হলাহল বিষের গুণ জানি,
কাল কূট বিষে
কি করিবে, ও গো সজনী।
আমার হরি
বিষে, জীবন নাশে রে, মরমেতে ছোঁ মারিল।।
(জীবন
জ্বলে গেল)
হরি গুণ কে
বলে ভাল, ঘুনে তনু জারিল;
ঘরের বাহির
করে আমায় পাগল করিল।
যেন হাই
হুতাস বাতুলের মত, আমার
কাঁদতে জনম গেল।।
(ভাগ্যে
এই কি ছিল)
স্বামী
মহানন্দ কয়, সে গুণ লেগেছে যার গায়;
প্রাণ লয়ে
তার টানাটানি, হারে
গৃহে থাকা দায়।
গোঁসাই তারক
বলে এই কপালে, অশ্বিনী
তোর কই ঘটিল।।
(হারে
কই তা হল)
গানটি ভিডিও দেখুন নিচের লিংকে-
মতুয়া দর্শন সারাবিশ্বে প্রচারে আমাদের সাথে থাকুনঃ
No comments